আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রেভল্যুশনারী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে, দামেস্কের উপকণ্ঠে জায়নবাদী ইসরাইলের ক্ষেপনাস্ত্রের আঘাতে ২ ইরানির শহীদ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ঐ ইরানিরা হজরত যায়নাব (সা. আ.)-এর মাজার রক্ষনা-বেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (সোমবার) ভোরে চালানো ঐ ক্ষেপণাস্ত্র হামলায় কর্নেল এহসান কারবালায়ীপুর ও কর্নেল মুর্তাজা সাঈদ নেজাদ শহীদ হন।
ইসলামি রেভল্যুশনারী গার্ড কর্পোরেশন (আইআরজিসি) বাহিনী’র জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জায়নবাদী ইসরাইলকে এ হামলার মাশুল গুনতে হবে।#176